Logo

চুনারুঘাটে মেছো বিড়াল উদ্ধার করে অবমুক্ত

profile picture
উপজেলা প্রতিনিধি
চুনারুঘাট, হবিগঞ্জ
৩ মে, ২০২৬, ১২:৩২
চুনারুঘাটে মেছো বিড়াল উদ্ধার করে অবমুক্ত
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি মেছো বিড়াল উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাজিপুর ইউনিয়ন এর জারুলিয়া গ্রামের গজারিপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা রুবেল মিয়ার ঘরে সন্ধ্যার দিকে একটি মেছো বিড়াল আশ্রয় নেয়। বিষয়টি জানতে পেরে স্থানীয় সংবাদকর্মী আব্দুর রাজ্জাক রাজু ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে উদ্ধার করেন।

বিজ্ঞাপন

সংবাদকর্মী আব্দুর রাজ্জাক রাজু জানান, উদ্ধারকৃত মেছো বিড়ালটিকে পরবর্তীতে কাছাকাছি একটি নির্জন ও নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয়রা জানান, বন্যপ্রাণীটি লোকালয়ে চলে আসায় তারা আতঙ্কিত হলেও দ্রুত উদ্ধার করে অবমুক্ত করায় স্বস্তি ফিরে এসেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD