Logo

গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর শুভ সূচনা

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৩ মে, ২০২৬, ১৩:১২
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর শুভ সূচনা
ছবি: প্রতিনিধি

সিলেটের পর এবার গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’।

বিজ্ঞাপন

শনিবার (২ মে) বিকেলে মহানগরীর শহীদ বরকত স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

আয়োজকরা জানান, এই কর্মসূচি দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মের প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে বাস্তবায়ন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য— “ক্রীড় হলে পেশা, পরিবার পাবে ভরসা”।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এবং জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গাজীপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা অভিভাবকদের সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত শিশু-কিশোর ও ক্রীড়াপ্রেমী মানুষের উপস্থিতিতে স্টেডিয়াম এলাকা ছিল উৎসবমুখর। উদ্বোধনী দিনে আটটি ইভেন্টে অংশ নেয় প্রতিযোগীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. তাহেরুল হক চৌহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাকিবুল হাসান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্টজনরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD