Logo

সিলেট-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৮ শ্রমিক নিহত

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
৩ মে, ২০২৬, ১১:০৩
সিলেট-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৮ শ্রমিক নিহত
ছবি: সংগৃহীত

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

রোববার ভোর ৬টা ২৫ মিনিটের দিকে শ্রমিক বহনকারী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ এলাকার বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগরের ফরিদুল (৩৫)। বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে রয়েছেন আলমগীর (৩২), তোরাব উল্লাহ (৬০), রামিন (৪০), আফরোজ মিয়া (৪০), রাভু আক্তার (২৫), হাফিজা বেগম (৩০) ও রাজা মিয়া (৪৫)। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, সকালে সিলেট থেকে একটি পিকআপে করে শ্রমিকরা সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে দক্ষিণ সুরমার তেতলী বাজার এলাকায় চট্টগ্রাম থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হলে আরও চারজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর পিকআপ ও ট্রাকচালক পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD