বাসে ও বাড়িতে তল্লাশিতে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

যশোরে মাদক নির্মূলে কঠোর অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)। শনিবার (০২ মে) সকালে কোতোয়ালি মডেল থানাধীন মনোহরপুর ও শংকরপুর এলাকায় পৃথক অভিযানে ৬২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় (যশোর)-এর একটি দল শনিবার সকাল ৮:৪৫ মিনিটে প্রথম অভিযানটি পরিচালনা করে। যশোর টু মাগুরা মহাসড়কের মনোহরপুর বাজার সংলগ্ন এলাকায় ঢাকাগামী একটি 'হানিফ পরিবহন' বাসে তল্লাশি চালিয়ে ৫০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ১০:৪০ মিনিটে শংকরপুর চোপদারপাড়া এলাকায় তার নিজ বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ১২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে ডিএনসি দল।
গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ রবিউল ইসলাম (৫৬)। তিনি যশোর পৌরসভার শংকরপুর চোপদারপাড়া এলাকার মৃত আউয়াল মোল্লার ছেলে।
বিজ্ঞাপন
অভিযানে মোট ৬২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল এবং একটি বাসের টিকিট জব্দ করা হয়েছে। এ ঘটনায় উপ-পরিদর্শক জনাব মদন মোহন সাহা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।








