Logo

রাজবাড়ীতে মেয়েকে এক বছর ধরে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

profile picture
জেলা প্রতিনিধি
রাজবাড়ী
৫ অক্টোবর, ২০২৬, ২২:২০
রাজবাড়ীতে মেয়েকে এক বছর ধরে ধর্ষণ, বাবার যাবজ্জীবন
প্রতীকী ছবি

রাজবাড়ীতে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।

শহিদুল ইসলাম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাকালিয়া গ্রামের মৃত মকছেদ ফকিরের ছেলে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম এক বছর ধরে তার নিজ মেয়েকে ধর্ষণ করে আসছে। ২০২১ সালের ২৮ ডিসেম্বর রাত ১০টার দিকে কন্যার মা শাহানা খাতুন নিজের মেয়ের সাথে তার স্বামী ধস্তাধস্তি দেখতে পান। কয়েকদিন পর জানতে পারেন শহিদুল এক বছর ধরে নিজ মেয়েকে ধর্ষণ করে আসছে। ধর্ষণের অভিযোগ তুলে শাহানা বালিয়াকান্দি থানায় এজাহার দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জাহিদ উদ্দীন মোল্লা বলেন, আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে রায় দিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD