Logo

বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫

profile picture
জেলা প্রতিনিধি
বান্দরবান
৫ অক্টোবর, ২০২৬, ১৯:৩৬
বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫
ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দুতে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) বিকেলে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় নিহত ও আহত সবাই পর্যটক। তারা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা।আরও পড়ুন

বিজ্ঞাপন

দুর্ঘটনাস্থল থানচি উপজেলা সদর থেকে দুর্গম এলাকায় অবস্থিত। এ ছাড়া এলাকাটি নেটওয়ার্কবিহীন হওয়ায় তাৎক্ষণিকভাবে নিহত ও আহত পর্যটকদের পূর্ণাঙ্গ পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই স্থানীয়দের সহযোগিতায় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজে অংশ নেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রহিদুর রহমান মৃধা জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয়দের সহায়তায় দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত পাঁচ পর্যটককে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD