Logo

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, শারিকতলা বাজারে ১৪টি দোকান ভস্মীভূত

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
৯ মে, ২০২৬, ১৫:৪০
পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, শারিকতলা বাজারে ১৪টি দোকান ভস্মীভূত
ছবি: প্রতিনিধি

‎​পিরোজপুর সদর উপজেলার শারিকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

আগুনে ওষুধের ফার্মেসি, মুদি দোকান, ডেকোরেটর, চটপটির দোকান ও চায়ের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে বহু ব্যবসায়ী তাদের সব মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

ঘটনার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর শারিকতলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন বেপারী এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চায়ের দোকানের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD