Logo

যে জেলায় বুধবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
১২ মে, ২০২৬, ১৯:৪০
যে জেলায় বুধবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
প্রতীকী ছবি।

রাজশাহীর কয়েকটি এলাকায় বুধবার (১৩ মে) টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।

বিজ্ঞাপন

বৈদ্যুতিক লাইনের উন্নয়নকাজ এবং লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য সাময়িকভাবে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নেসকোর রাজশাহী নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশে থাকা গাছের শাখা-প্রশাখা কাটার কাজ পরিচালনা করা হবে। এ কারণে সংশ্লিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া এবং শ্যামপুর পানিশোধনাগার এলাকায় এই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

নেসকো জানিয়েছে, কাজ শেষ হলে দ্রুতই আবার বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD