Logo

মির্জাপুরে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, এলাকায় চাঞ্চল্য

profile picture
উপজেলা প্রতিনিধি
মির্জাপুর, টাঙ্গাইল
১৪ মে, ২০২৬, ১৮:৫৬
মির্জাপুরে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, এলাকায় চাঞ্চল্য
মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত,ছবি প্রতিনিধি।

টাঙ্গাইলের মির্জাপুরে মাদ্রাসা পড়ুয়া এক মেয়ে শিক্ষার্থী থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার ঘটনা ঘটেছে। এতে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর তাকে এক নজর দেখতে উৎসুক জনতা বাড়িতে ভিড় করছে।

বিজ্ঞাপন

পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার আগধল্যা গ্রামের সৌদিপ্রবাসী বাদশা খলিফার ১৪ বছর বয়সি বড় মেয়ে নূরমী আক্তার। সে উপজেলার গুনটিয়া মহিলা মাদরাসার মাওলানা বিভাগের শিক্ষার্থী ছিল। গত রমজান মাস থেকেই নূরমী তার শরীরে বিভিন্ন শারীরিক পরিবর্তন লক্ষ্য করে। বিষয়টি পরিবারকে জানালেও প্রথমে তারা গুরুত্ব দেননি। পরে গত বুধবার নানির নজরে বিষয়টি এলে পরিবারের সদস্যরা শারীরিক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হন। এরপর পরিবার তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়ে নাম রাখেন নূরনবী।

স্থানীয়রা জানান, এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনলেও বাস্তবে দেখে তারা বিস্মিত। নূরমীর চাচা সোলাইমান খলিফা জানান, তাদের পরপর তিনটি মেয়ে সন্তান জন্ম হয়েছিল। তাই নূরমীর ছেলে হিসেবে রূপান্তরের ঘটনাকে তারা আনন্দের সঙ্গেই গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফরিদুল ইসলাম বলেন, জেনেটিক হরমোনজনিত ও ক্রোমোজমগত পরিবর্তন, ‘অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম’ বা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া’র মতো জন্মগত ত্রুটির কারনেও এধরনের পরিবর্তন হতে পারে। তবে সঠিক পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD