Logo

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
২১ মে, ২০২৬, ১১:৫৯
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) গভীর রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার কাউন্দার চক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ওসমান গনি (৪০) বড় বিনাইরচর এলাকার বাসিন্দা এবং ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে একদল হামলাকারী ওসমান গণির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD