প্রাথমিকে আখাউড়ার সেরা বিদ্যালয় রাধানগর

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান ও ব্যক্তি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের বাছাই সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২১ মে) নির্বাচিতদের হাতে আনুষ্ঠানিকভাবে চিঠি তুলে দেওয়া হয়।
উপজেলা পর্যায়ের এ বাছাইয়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিজ্ঞাপন
এছাড়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রূপা ঘোষ। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হয়েছেন খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. ইকবাল হোসেন এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (নারী) নির্বাচিত হয়েছেন হীরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফেরদৌসি আক্তার।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে এ বাছাই কার্যক্রম সম্পন্ন করে। নির্বাচিতরা পরবর্তীতে জেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নেবেন।








