Logo

কাঁঠালিয়ায় গণপিটুনিতে চোর নিহত

profile picture
উপজেলা প্রতিনিধি
কাঁঠালিয়া, ঝালকাঠি
২১ মে, ২০২৬, ১৩:৪৪
কাঁঠালিয়ায় গণপিটুনিতে চোর নিহত
ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়ায় ট্রাক্টর মেশিনের পার্টস ও বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় জনতার গণপিটুনিতে রাজ্জাক বয়াতী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মুন্সিবাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক বয়াতী উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মো. সুলতান বয়াতীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান।

স্থানীয় ইউপি সদস্য নিখিল চন্দ্র হালদার ও থানা পুলিশ জানায়, বুধবার রাত ২টার দিকে বাঁশবুনিয়া গ্রামের হায়দার আলী মুন্সির একটি ট্রাক্টর মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেওয়ার পর পাশের একটি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার খুলতে খুঁটিতে ওঠে কয়েকজন।

বিজ্ঞাপন

এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও রাজ্জাককে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে। এতে গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, রাজ্জাক বয়াতীর বিরুদ্ধে কাঁঠালিয়াসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরির একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD