Logo

হিলিতে ভোর থেকে প্রচণ্ড বৃষ্টি, জনজীবনে দুর্ভোগ

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
২১ মে, ২০২৬, ১৩:৩৫
হিলিতে ভোর থেকে প্রচণ্ড বৃষ্টি, জনজীবনে দুর্ভোগ
ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে ভোর থেকে টানা প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ভারী বর্ষণ। এতে রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ে এবং প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের বাইরে বের হতে দেখা যায়নি।

বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চল ও বাজার এলাকার কিছু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। ভ্যানচালক, রিকশাচালক ও দিনমজুর শ্রেণির মানুষ কাজে বের হতে না পারায় আয়-রোজগার নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন।

বিজ্ঞাপন

এদিকে টানা বৃষ্টির কারণে হিলি স্থলবন্দর এলাকায় অনেক ব্যবসায়ী ও শ্রমিক সময়মতো কাজে পৌঁছাতে পারেননি।

স্থানীয়রা জানান, কয়েকদিনের তীব্র গরমের পর এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও টানা বর্ষণে দুর্ভোগ বেড়েছে। আবহাওয়া অনুকূলে না থাকলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD