Logo

অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এলেন ইউপি প্রশাসক রওশন জাহান

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২১ মে, ২০২৬, ১৫:৩২
অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এলেন ইউপি প্রশাসক রওশন জাহান
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২নং পুটিজানা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউনিয়নের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জাহান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ মে) সকালে অসহায় বৃদ্ধা গোলাপী বেগম জীবনের কঠিন বাস্তবতার কথা জানিয়ে কিছু খাদ্য সহায়তার আশায় ইউনিয়ন পরিষদে আসেন। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধার পরিবারে দেখভাল করার মতো কেউ নেই। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা গোলাপী বেগমের আকুতি শুনে বিষয়টি দ্রুত প্রশাসক রওশন জাহানের নজরে আনা হয়।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে গোলাপী বেগমের হাতে ভিজিএফ কার্ডের চাল তুলে দেন। এসময় উপস্থিত সবাই প্রশাসকের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ৷ শরীফুল ইসলাম, কৃষকদল নেতা শাহজাহান মীর, যুবদল নেতা শরীফ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুটিজানার ইউপি প্রশাসক রওশন জাহান বলেন,সরকারের সহায়তা যেন প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে যায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিক কর্তব্যও। যতদিন দায়িত্বে আছি, মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD