Logo

সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙন রোধে নেছারাবাদে জিওব্যাগ ফেলার উদ্বোধন

profile picture
উপজেলা প্রতিনিধি
নেছারাবাদ, পিরোজপুর
২২ মে, ২০২৬, ১৫:০৩
সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙন রোধে নেছারাবাদে জিওব্যাগ ফেলার উদ্বোধন
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে প্রাক-প্রতিরক্ষা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার ছারছীনা শরীফ সংলগ্ন এলাকা ও কামারকাঠি মোল্লাবাড়ী এলাকায় নদীতে জিওব্যাগ ফেলে ভাঙনরোধ কার্যক্রম শুরু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন আহম্মেদ সোহেল মঞ্জু। এসময় তিনি বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সন্ধ্যা নদীর ভাঙনে এলাকার বহু ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে রয়েছে। জিওব্যাগ ফেলার এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভাঙন অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন তারা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভাঙনকবলিত এলাকায় পর্যায়ক্রমে আরও প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD