দিনাজপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (২৩ মে) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। তারা রানীগঞ্জ বাজার এলাকায় মহাসড়কে ওঠার সময় দিনাজপুর থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকের হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








