Logo

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় ঈদুল আজহা উদযাপন

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
২৭ মে, ২০২৬, ১২:০২
সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় ঈদুল আজহা উদযাপন
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৭ মে) সকালে জেলার বিভিন্ন স্থানে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

দিনাজপুর শহরের চারুবাবুর মোড় এলাকার একটি পার্টি সেন্টারে সকাল ৮টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। পুরুষদের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

বিজ্ঞাপন

ঈদের জামাতে ইমামতি করেন ফুলবাড়ী হলি কুরআন মাদরাসার পরিচালক ও নবাবগঞ্জ উপজেলার মোহাজেরপুর গ্রামের বাসিন্দা মাওলানা মো. আব্দুর রাজ্জাক। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও জেলার চিরিরবন্দর, বিরল, কাহারোল, বিরামপুর ও হাকিমপুর উপজেলায় কয়েকশ পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দিনাজপুরে ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের প্রচলন শুরু হয়। প্রথমদিকে অংশগ্রহণকারী কম থাকলেও সময়ের ব্যবধানে এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD