শেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ উত্তরপাড়া গ্রামে নিলুফার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ মে) রাতে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিলুফার ওই গ্রামের ট্রাকচালক মো. এখলাসের স্ত্রী। তাদের একটি সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে নিজ ঘরের ভেতরে নিলুফারকে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা চিৎকার করলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ রাত প্রায় ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিজ্ঞাপন
প্রতিবেশীদের দাবি, ঘটনার সময় বাড়িতে নিলুফারের শ্বশুর, শাশুড়ি ও দেবর অবস্থান করলেও ঘটনার পর থেকে তাদের কাউকে এলাকায় দেখা যায়নি।
স্থানীয় কয়েকজন জানান, আসন্ন ঈদে নিলুফার তার খালার বাড়িতে যেতে চেয়েছিলেন, তবে তাকে সেখানে যেতে দেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে। মরদেহের গলায় দাগ দেখা গেছে বলেও দাবি করেছেন তারা। এ ঘটনায় মৃত্যুর সঠিক কারণ জানতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বিজ্ঞাপন
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।








