Logo

কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

profile picture
উপজেলা প্রতিনিধি
কমলগঞ্জ, মৌলভীবাজার
২ জুন, ২০২৬, ১৫:৩৩
কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের সোনারগাঁও (বলরামপুর) গ্রামে রমজান আলী (৪২) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে নিজ বসতঘরের বারান্দার কক্ষে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী ওই গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মে পারিবারিক কলহকে কেন্দ্র করে রমজান আলী ও তার স্ত্রী আফিয়া বেগমের মধ্যে ঝগড়া ও মারধরের ঘটনা ঘটে। এতে উভয়েই আহত হন। পরে স্ত্রী আফিয়া বেগম চিকিৎসা নিয়ে বর্তমানে পিতার বাড়িতে অবস্থান করছেন। অন্যদিকে রমজান আলীও আহত অবস্থায় চিকিৎসা শেষে নিজ বাড়িতে ছিলেন।

বিজ্ঞাপন

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ঘটনার দিন ভোরে নিজ ঘরের বারান্দার কক্ষে তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ পারভেজ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এসআই মো. মাসুদ পারভেজ জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD