কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় বন্দি এক হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ হত্যা মামলায় বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের ভাষ্য, শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাজু নামে ওই হাজতি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাজু পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হালিমা আক্তার জানান, শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাজুকে উদ্ধার করেন দায়িত্বে থাকা কারারক্ষীরা। পরে দ্রুত তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বেলা সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে রাজুর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। কারা কর্তৃপক্ষ ঘটনাটিকে আত্মহত্যা বলে জানালেও মৃত্যুর বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।








