কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী জামিনে কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১২ মিনিটে জামিনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
বিজ্ঞাপন
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী জামিনের কাগজপত্র যাচাই শেষে বিদিশাকে মুক্তি দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ফ্ল্যাট কেনাবেচাকে কেন্দ্র করে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী মোশাররফ হোসেন ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি গুলশান থানায় মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির বিষয়ে বিদিশার সঙ্গে ৮০ লাখ টাকার চুক্তি হয়েছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলেও রায়ে উল্লেখ করা হয়।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত না থাকায় বিদিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট রাতে গুলশান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞাপন
পরে উচ্চ আদালতে জামিনের আবেদন করা হলে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। সেই জামিনের কাগজপত্র কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে মঙ্গলবার বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়।








