Logo

শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
৬ জুন, ২০২৬, ১২:১৬
শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে লোকমান মিয়া (২০) নামে এক পিকআপভ্যান চালকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৬ জুন) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতগাঁও চৌমুহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে চলাচলের সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানটির সরাসরি সংঘর্ষ হলে পিকআপভ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান মেহেদী হাসান জানান, গুরুতর আহত অবস্থায় পিকআপভ্যান চালককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত নওয়াব মুমু জানান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। নিহত লোকমান মিয়া শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকার বাসিন্দা এবং তিনি পিকআপভ্যানটির চালক ছিলেন।

বিজ্ঞাপন

শ্রীমঙ্গল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD