Logo

ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, জামালপুর রুটে রেল যোগাযোগ বন্ধ

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১০ জুন, ২০২৬, ১১:৫৩
ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, জামালপুর রুটে রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (১০ জুন) সকাল প্রায় ৯টা ১৫ মিনিটে নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস তিনকোনা পুকুরপাড় এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দের সঙ্গে ট্রেনটির পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, পাওয়ার কারটি ঘটনাস্থলে রেখে ট্রেনের বাকি অংশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

রেলওয়ে সূত্র জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হলে এবং লাইন নিরাপদ ঘোষণা করা হলে ওই রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD