Logo

ফকিরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত

profile picture
উপজেলা প্রতিনিধি
ফকিরহাট, বাগেরহাট
১০ জুন, ২০২৬, ১৫:৫৩
ফকিরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কৃষক দল নেতা নিহত এবং এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জুন) রাত প্রায় ১০টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল (৩৫)। তিনি সদর উপজেলার আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। আহত ব্যক্তি হলেন একই এলাকার বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল, নুর ইসলাম মোড়লের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিয়তির মাঠ এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মো. বাদল মোড়লের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ মোড়লকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

বিজ্ঞাপন

নিহতের মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ফকিরহাট থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD