চান্দিনায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

কুমিল্লার চান্দিনায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১০ জুন) উপজেলা হলরুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক।
গ্রাম আদালত চান্দিনা উপজেলা সমন্বয়কারী নুরুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কে এম ইঞ্জারুল ইসলাম, চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায় এবং যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার একটি সহজ, দ্রুত ও ব্যয়-সাশ্রয়ী মাধ্যম। গ্রামের মানুষকে আদালতের দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল প্রক্রিয়া থেকে মুক্তি দিতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনপ্রিয় করতে হবে। এজন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মশালায় বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।








