Logo

লংমার্চ শেষে জামায়াত নেতাকে মারধর, আসামি বিএনপির ২০ নেতাকর্মী

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৫৩
লংমার্চ শেষে জামায়াত নেতাকে মারধর, আসামি বিএনপির ২০ নেতাকর্মী
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শেষে বাড়ি ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতা আব্দুস সবুর শেখকে মারধর ও কুপিয়ে আহত করার অভিযোগে বিএনপির ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

আহত আব্দুস সবুরের স্ত্রী শোহর ভানু বাদী হয়ে শনিবার রাতে সদর থানায় মামলাটি করেন। আব্দুস সবুর সয়দাবাদ ইউনিয়ন জামায়াতের সাবেক আমির। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মামলায় সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সরকারসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এজাহারে আসামিদের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জামায়াতের পক্ষের অভিযোগ, ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের গাড়িবহরকে স্বাগত জানাতে শনিবার সয়দাবাদ এলাকায় দলটির নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন। লংমার্চের বহর চলে যাওয়ার পর তারা বাড়ি ফিরছিলেন। এ সময় আব্দুস সবুরের ওপর হামলা চালানো হয়। একই ঘটনায় নূরুন্নবী নামের আরেক জামায়াত কর্মীও আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম অভিযোগ করেন, রফিকুল ইসলাম সরকারের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা আব্দুস সবুরের ওপর হামলা চালান। তার দাবি, আব্দুস সবুরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম সরকার। তার দাবি, লংমার্চকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে আগে তর্কবিতর্ক হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, পরে স্থানীয় কয়েকজন আব্দুস সবুরকে কিল-ঘুষি দেন এবং কাঠের আঘাতে তার শরীর কেটে যেতে পারে। কুপিয়ে জখম করার অভিযোগকে তিনি সঠিক নয় বলে দাবি করেছেন।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD