মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর ও শ্রীমঙ্গল উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বালিসহস্র এলাকার বাসিন্দা আব্দুর রউফের ছেলে রাতুল আহমেদ (২৫) এবং শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগানের শ্রমিক বিশ্বক্ষেত ভূইয়ার ছেলে শিল্পী ভূইয়া (৩০) নিজ নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পারিবারিক সূত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে স্বজনরা তাদের দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সুপারিশক্রমে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








