Logo

ঠাকুরগাঁওয়ে উন্নত জাতের বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
১০ জুন, ২০২৬, ১৭:৫২
ঠাকুরগাঁওয়ে উন্নত জাতের বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
ছবি: প্রতিনিধি

গবাদিপশুর জাত উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদিত উন্নত জাতের গরু ও মহিষের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

ব্র্যাক কৃত্রিম প্রজনন কার্যক্রমের উদ্যোগে বুধবার বিকেলে সদর উপজেলার রুহিয়া এলাকার ভেলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্র্যাক কৃত্রিম প্রজনন কার্যক্রমের প্রধান কার্যালয়ের ডা. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজহার আহমেদ।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. অমল কুমার রায় এবং ব্র্যাকের জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন কার্যক্রমের রংপুর অঞ্চলের ডা. মো. এরমান আলী।

প্রান্তিক খামারিদের গবাদিপশুর মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় এলাকার শতাধিক খামারি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ব্র্যাকের বীর্য ব্যবহার করে উন্নত জাতের গবাদিপশু উৎপাদনে সফল ২০ জন খামারিকে পুরস্কৃত করা হয়।

বিজ্ঞাপন

পরে অংশগ্রহণকারী গরু ও মহিষকে চর্মরোগ এবং খুরা রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হয়। এছাড়া কৃত্রিম প্রজনন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “সুখের খনি” শীর্ষক একটি নাটক মঞ্চস্থ করা হয়।

বক্তারা বলেন, কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের গবাদিপশু উৎপাদন সম্ভব হলে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি পাবে এবং খামারিরা অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD