ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বজ্রপাতে আলী হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
নিহত আলী হোসেন পুরাতন মটমুড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর ছেলে। তিনি বাওট সোলাইমানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে গ্রামের একটি মাঠে কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে আলী হোসেন গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








