কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা চেষ্টা, বিজিবির প্রতিরোধ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১২ জুন) সকালে প্রাগপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে ওই ১২ জন ভারতের নদীয়া জেলার করিমপুরের চর মেঘনা এলাকায় অবস্থান করছেন। তাদের মধ্যে চারজন নারী, চারজন পুরুষ এবং চারজন শিশু রয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিএসএফ সদস্যরা চর মেঘনা সীমান্ত থেকে ১২ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা দ্রুত বাধা দেন এবং ওই ব্যক্তিদের পুনরায় ভারতীয় সীমান্তে ফিরিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। রাতের অন্ধকারে বিএসএফের পুশইনের চেষ্টা চললেও প্রতিবারই তা প্রতিহত করা হচ্ছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের চেষ্টা প্রতিরোধ করা হবে।








