Logo

বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
১২ জুন, ২০২৬, ১৬:৫৬
বিএনপিকর্মীকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীতে রফিক গাজী নামে বিএনপির এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুরে নগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক গাজী ওই এলাকার বাসিন্দা এবং রতন গাজীর ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে রফিক গাজী নিজ এলাকার একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেটধারী কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির একটি তার পেটে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খুলনা-২ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, রফিক গাজী বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন বিএনপির একজন কর্মী ছিলেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার পর আশপাশের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। হত্যাকাণ্ড সম্পর্কে স্থানীয়রা এখনো বিস্তারিত তথ্য দিতে অনাগ্রহী।

বিজ্ঞাপন

তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD