Logo

দামুড়হুদায় ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত

profile picture
উপজেলা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা
১৮ জুন, ২০২৬, ২০:৩৯
দামুড়হুদায় ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত
ছবি প্রতিনিধি।

চুয়াডাঙ্গার দামুড়হুদার বড় দুধপাতিলা এলাকায় ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় আবদুল কাদের নামের আরেক আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে স্থানীয় পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD