বালিয়াকালন্দিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমনসহ অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৭ জুন) উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি মো. মহসিন, উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা।
সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৯০০ জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি (পটাশ) সার এবং ৫ কেজি উন্নত জাতের রোপা আমন ধানের বীজ বিনামূল্যে প্রদান করা হয়।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে। উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে ফলন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও সারের প্যাকেজ তুলে দেওয়া হয়।








