Logo

মৌলভীবাজারে চলন্ত ট্রেনে আগুন, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
মৌলভীবাজারে চলন্ত ট্রেনে আগুন, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১জুন) দুপুর একটার দিকে ঢাকা থেকে সিলেটগামী ট্রেনটি...

বিজ্ঞাপন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১জুন) দুপুর একটার দিকে ঢাকা থেকে সিলেটগামী ট্রেনটি কমলগঞ্জের শমসেরনগরের বিমানঘাঁটির পাশে পৌঁছালে ট্রেনটির এসি বগিতে আগুণ লেগে যায়।

আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে থাকা যাত্রী সুখেন দাশ প্লাবন জনবাণীকে জানান, “আমি ট্রেনটির এসি বগিতে বসেছিলাম হঠাৎ বগিতে ধোঁয়া ছড়িয়ে পরে। আমরা সামনে এগিয়ে দেখতে পাই ট্রেনটিতে আগুণ ধরে গেছে,পরে আমরা ট্রেনের দায়িত্বরত টিটিকে জানালে তিনি ট্রেনটি থামানোর উদ্যোগ নেন। এখন পর্যন্ত ট্রেনটির তিনটি বগি আগুনে পুড়ে গেছে, অন্যান্য অক্ষত বগিগুলোকে অগ্নিকাণ্ডের শিকার হওয়া বগিগুলোতে থেকে আলাদা করে ফেলা হয়েছে।”

প্রাথমিকভাবে ট্রেনের দায়িত্বরতরা ধারণা করছেন ট্রেনটির এসির কোন ত্রুটি থেকেই আগুণের সূত্রপাত। তবে রেলের একটি সূত্র জানিয়েছে, ট্রেনটির পাওয়ার কার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জনবাণীকে বলেন, ‍“শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়ার পর শমসেরনগর গিয়ে পারাবত এক্সপ্রেসে আগুণ লেগেছে বলে আমরা খবর পেয়েছি। ঢাকা-সিলেট রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে।”

শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হাবিদুর রহমান জনবাণীকে বলেন, “ট্রেনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার জন্য রওয়ানা দিয়েছে।”

ওআ/এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD