Logo

বিএনপি নেতা বাবলুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগে সংবাদ সম্মেলন

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
১৩ জুলাই, ২০২৬, ১৯:১৯
বিএনপি নেতা বাবলুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগে সংবাদ সম্মেলন
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিএনপি নেতা হাজী মিজানুর রহমান বাবলুর বিরুদ্ধে দলীয় কার্যালয় ভাঙচুর, নেতাকর্মীদের মারধর, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় কাজিপুর উপজেলার মেঘাই নতুন বাজার এলাকায় ৫ নম্বর কাজিপুর সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মনজুর রশিদ রানা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, হাজী মিজানুর রহমান বাবলু দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রভাব বিস্তারের মাধ্যমে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছেন। দলীয় কার্যালয় ভাঙচুর, নেতাকর্মীদের মারধর ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তেরও আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD