Logo

এলজিইডির উন্নয়ন কার্যক্রমে পাল্টে যাচ্ছে কুমিল্লার জনপদ

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
১৬ জুলাই, ২০২৬, ১৮:৪৪
এলজিইডির উন্নয়ন কার্যক্রমে পাল্টে যাচ্ছে কুমিল্লার জনপদ
ছবি প্রতিনিধি।

দেশের গ্রামীণ ও স্থানীয় অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ধারাবাহিকতায় কুমিল্লা জেলাজুড়েও প্রতিষ্ঠানটি সড়ক, সেতু, কালভার্ট, হাট-বাজার, ড্রেনেজ ব্যবস্থা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জেলার যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলায় চলমান উন্নয়ন কার্যক্রমের ফলে যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। একসময় যেসব এলাকার মানুষ বর্ষা মৌসুমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতেন, সেখানে এখন নির্মিত হয়েছে টেকসই সড়ক ও সেতু। ফলে কৃষিপণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও নতুন গতি এসেছে।

এলজিইডি কুমিল্লা সূত্র জানায়, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার গ্রামীণ সড়ক উন্নয়ন, বাজার অবকাঠামো নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির কাজ চলমান রয়েছে। উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং ও কারিগরি তদারকি করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, বিগত ফ্যাসিবাদী আমলে এবং পূর্ববর্তী বেশ কিছু নির্বাহী প্রকৌশলীর অদক্ষতার কারণে বিভিন্ন প্রকল্পের কার্যক্রমে স্থবিরতা এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। জবাবদিহিতার অভাবে কর্মকর্তা-কর্মচারীদের একাংশের মাঝে তৈরি হয়েছিল চরম উদাসীনতা। এমনকি ঠিকাদারি বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করার অনাগ্রহতা প্রকাশ করেছিলো বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে। তবে সেই অচলাবস্থা ভেঙে এলজিইডি, কুমিল্লায় আমূল পরিবর্তন এসেছে বর্তমান নির্বাহী প্রকৌশলী, জনাব মোঃ মফিজ উদ্দিন (বাবলু) দায়িত্ব নেওয়ার পর।

বিজ্ঞাপন

দায়িত্ব গ্রহণের পরই তিনি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। কর্তব্যে অবহেলা ও অনিয়মের অভিযোগে সম্প্রতি তিনি ১ জন উপজেলা প্রকৌশলীকে অন্যত্র বদলি এবং বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করেন। বৈশ্বিক এক সংকটময় মুহূর্তে দায়িত্ব নিয়েও নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির সত্ত্বেও জেলার কাজ বাস্তবায়নে সর্বাধিক সহযোগিতা করে জুন/২০২৬ মাসের সকল প্রকল্পের অর্থ বরাদ্দ সফলভাবে সম্পন্ন করেছেন। একজন দক্ষ, চৌকস এবং আপসহীন প্রকৌশলী হিসেবে পরিচিত এই নির্বাহী প্রকৌশলীর কঠোর মনিটরিংয়ের কারণে জেলার সকল কাজে এখন অভূতপূর্ব গতি ফিরে এসেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি অফিস স্টাফদের প্রাণবন্ত রাখতে অফিস প্রাঙ্গণে গত ১/৭/২০২৬ উৎসব’’ এবং বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচী ‘’বৃক্ষরোপণ’’ এর ধারাবাহিকতায় জেলা এবং উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা-কর্মচারীকে ১ টি করে বৃক্ষের (ঔষধী, ফল এবং বনজী) চারা বিতরণ করা হয়।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও বিশেষ গুরুত্ব দিচ্ছে এলজিইডি, কুমিল্লা। অতিবৃষ্টি ও জলাবদ্ধতার বিষয়টি বিবেচনায় রেখে বিভিন্ন এলাকায় টেকসই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দীর্ঘমেয়াদে জনগণের সুবিধা নিশ্চিত করতেই এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

বিজ্ঞাপন

সম্প্রতি মন্ত্রণালয় এবং এলজিইডির উচ্চপর্যায়ের কয়েকটি প্রতিনিধি দল মাঠপর্যায়ে বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। কাজের উচ্চ গুণগত মান এবং বর্তমান অগ্রগতি দেখে তারা গভীর সন্তোষ প্রকাশ করেছেন।

মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, এলজিইডির বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের কারণে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন সহজে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বাজার সুবিধা পাচ্ছেন। এতে গ্রামীণ অর্থনীতি যেমন শক্তিশালী হচ্ছে, তেমনি কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাচ্ছে।

এলজিইডি কুমিল্লার একজন দায়িত্বশীল কর্মকর্তা সিনিয়র সহকারী প্রকৌশলী, জনাব মোহাম্মদ আবদুস শাকের বলেন, “সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে টেকসই ও মানসম্মত অবকাঠামো নির্মাণই আমাদের প্রধান লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।”

বিজ্ঞাপন

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের মতে, কুমিল্লার যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে এলজিইডির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে কৃষি ও ক্ষুদ্র ব্যবসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

উন্নয়ন বিশ্লেষকদের মতে, চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হলে কুমিল্লার অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে। একই সঙ্গে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সৃষ্টি হবে, যা একটি আধুনিক, টেকসই ও উন্নত কুমিল্লা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD