Logo

নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই, ২০২৬, ১৮:৫৬
নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ
সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক। ফাইল ছবি

নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে নদীতে পড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক নিখোঁজ হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নেভি ও বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজ ডুবুরি মোঃ সাদিককে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

মো. সাদিকের জন্ম ২০০১ সালের ১০ অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে। তাঁর পিতার নাম আশরাফ শেখ এবং মাতার নাম লিলি বেগম। তিনি বিবাহিত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উল্লেখ্য, তিনি ২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। কর্মজীবনে তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং বিভিন্ন উদ্ধার অভিযানে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। সাহসী কার্যক্রমের জন্য তিনি রাষ্ট্রীয় পদক পেয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD