Logo

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক হাসপাতালে

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৬ জুলাই, ২০২৬, ১৩:০৪
চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক হাসপাতালে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ প্রক্রিয়াজাতকরণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের শারীরিক অবস্থা গুরুতর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জুলাই) বোয়ালখালী পৌরসভার পশ্চিমবঙ্গ বানু মেম্বার টেক এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন—বোয়ালখালীর দিদারুল আলম (৩২), রাঙ্গুনিয়ার উজ্জ্বল দাশ (৫৩), সদরঘাট এলাকার মোহাম্মদ লিটন (২৮), লোহাগড়ার সিরাজুল ইসলাম (৩৪), রাউজানের জাহিদুল আলম (৪২), বোয়ালখালীর জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), পটিয়ার মোহাম্মদ আলম (৪৫) ও মাহামুদুল হক (৪৫), এবং চন্দনাইশের সেলিম উদ্দিন (৩০)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রাথমিক তথ্য অনুযায়ী, শ্রমিকরা কারখানার ভেতরে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত শ্রমিকরা দগ্ধ হন।

বিজ্ঞাপন

ঘটনার পর সহকর্মী ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তাদের ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে। বাকিদের অবস্থাও পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার পর কারখানায় নিরাপত্তা ব্যবস্থা এবং বৈদ্যুতিক ত্রুটি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD