Logo

ভোরের আগুনে কাপাসিয়া বাজারে পুড়ল ৮ দোকান

profile picture
উপজেলা প্রতিনিধি
কাপাসিয়া, গাজীপুর
১২ জুলাই, ২০২৬, ১৫:৪১
ভোরের আগুনে কাপাসিয়া বাজারে পুড়ল ৮ দোকান
ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান, একটি বসতবাড়ি এবং একটি মসজিদের আংশিক অংশ পুড়ে গেছে।

বিজ্ঞাপন

রবিবার (১২ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেট-সংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন জানান, আগুনে কাপড়, পাঞ্জাবি ও অন্যান্য পণ্যের দোকান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তথ্যমতে, আব্দুল কাইয়ুমের দুটি দোকানে প্রায় ২০ লাখ টাকা, আজাহার আলীর কাপড়ের দোকানে ১৫ লাখ টাকা, সরোয়ার হোসেনের দোকানে ২৫ লাখ টাকা, সাব্বির রহমানের দোকানে ১৫ লাখ টাকা এবং আবুল কাশেমের বসতবাড়িতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ইসলামীয় পাঞ্জাবির দোকানের মালিক মোহাম্মদ রাসেল বলেন, স্থানীয় মুসল্লিদের সহায়তায় কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হলেও তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া একটি গোডাউনে থাকা প্রায় দুই লাখ টাকার মালামালও আগুনে পুড়ে গেছে।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডে কাপাসিয়া বাজার জামে মসজিদেরও আংশিক ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাব্বির মোল্লা বলেন, ছেলের অপারেশনের জন্য হাসপাতালে ছিলাম। সকালে খবর পেয়ে এসে দেখি দোকান আগুনে পুড়ে গেছে। আমার সব শেষ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোহাম্মদ রাসেল বলেন, স্থানীয় মুসল্লিদের সহায়তায় কিছু মালামাল বের করতে পেরেছি। তারপরও বড় ধরনের ক্ষতি হয়েছে।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাহফুজুর রহমান জানান, আগুনে অন্তত আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

কাপাসিয়া থানার এক উপপরিদর্শক (এসআই) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস, পুলিশ ও বাজার ব্যবসায়ী সমিতি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নিরূপণের কাজ করছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD