বিশ্বকাপ ফাইনাল ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের ‘হুলস্থুল কাণ্ড’

বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনা সমর্থকরা গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন, পাশাপাশি বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থাও করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১৯ জুলাই) উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
শুধু পবনাপাড় নয়, উপজেলার আরও কয়েকটি এলাকাতেও আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠন বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে। এছাড়া অনেক সমর্থক নিজ নিজ বাড়িতেও অতিথিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থক বরকতউল্লাহ জানান, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালেও তারা একই ধরনের আয়োজন করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, শুধু আর্জেন্টিনা সমর্থকরাই নন, এতিম ও অসহায় মানুষের জন্যও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।
বিজ্ঞাপন
উপজেলা যুবদলের সদস্যসচিব এবং আর্জেন্টিনা সমর্থক মান্নান শেখ বলেন, কান্দি ইউনিয়নে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ১২টি স্থানে প্রায় ৮ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি উপস্থিত দর্শকদের আপ্যায়নেরও ব্যবস্থা রাখা হয়েছে।








