Logo

জয়পুরহাটে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ আটক ১

profile picture
জেলা প্রতিনিধি
জয়পুরহাট
১৯ জুলাই, ২০২৬, ১৮:৩০
জয়পুরহাটে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ আটক ১
ছবি প্রতিনিধি।

জয়পুরহাটে অভিযান চালিয়ে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. মোস্তফা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৯ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার দিবাগত রাতে সদর উপজেলার মীরগ্রাম চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. মোস্তফা জয়পুরহাট সদর উপজেলার কাদেয়া ফকিরপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মীরগ্রাম চৌমুহনী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানের সময় মোস্তফার হেফাজত থেকে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ আরও জানায়, উদ্ধার করা সিরাপ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD