Logo

বরিশালে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল সভাপতির অব্যাহতি

profile picture
উপজেলা প্রতিনিধি
বাকেরগঞ্জ, বরিশাল
১৬ আগস্ট, ২০২৬, ১৫:৪১
বরিশালে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল সভাপতির অব্যাহতি
ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খানের ইয়াবা সেবনের ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ভিডিওতে থাকা ব্যক্তিকে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খান (২৬) বলে শনাক্ত করা হয়েছে। তিনি উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের বাসিন্দা ও দোলন খানের ছেলে।

শনিবার (১৫ আগস্ট) বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদারের স্বাক্ষর রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি এবং সাংগঠনিক বিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন খানকে ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ভিডিওতে শাওন খানকে একটি কক্ষের খাটের কোণে বসে ইয়াবা সেবন করছেন—এমন দৃশ্য দেখা যায়। তবে ভিডিওটি কোথায় ও কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তবে ইয়াবা সেবনের অভিযোগ অস্বীকার করেছেন শাওন খান। তিনি দাবি করেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। শাওন খান বলেন, গত ১৪ আগস্ট বৃহস্পতিবার সংসদ সদস্য আবুল হোসেন খানের বাসায় একটি অনুষ্ঠানে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে তাকে হেয় করতে ভিডিওটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে তিনি আইনি প্রক্রিয়ায় যাওয়ার কথা জানান।

বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার বলেন, “আমরা ভিডিওটি পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে। আমরাও তদন্ত করছি। কোনো মাদক কারবারি বা মাদকসেবীর দলে জায়গা হবে না। সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD