সেবার মানোন্নয়নে মাঠপর্যায়ের কার্যক্রম জোরদারের তাগিদ

ময়মনসিংহ জেলায় স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার স্বাস্থ্যসেবার সার্বিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি চলমান কার্যক্রম, বিভিন্ন সমস্যা এবং সেসব সমস্যা সমাধানে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রবিবার (৬ সেপ্টেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মো. ফখরুল হাসান চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা।
সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহজাহান কবির এবং ডা. মোহাম্মদ হাসানুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সেবার মানোন্নয়ন, রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা বৃদ্ধি, চিকিৎসাসেবা আরও সহজলভ্য করা এবং মাঠপর্যায়ে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধান অতিথি ডা. প্রদীপ কুমার সাহা বলেন, জনসাধারণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য বিভাগের প্রতিটি পর্যায়ের কর্মকর্তাকে আন্তরিকতা, নিষ্ঠা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, স্বাস্থ্যসেবায় বর্তমানে যে ইতিবাচক অগ্রগতি হয়েছে, তা ধরে রাখার পাশাপাশি আরও এগিয়ে নিতে মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করা জরুরি।
বিজ্ঞাপন
সেবাগ্রহীতাদের সন্তুষ্টি ও আস্থা অর্জনকে স্বাস্থ্য বিভাগের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
সভায় উপস্থিত কর্মকর্তারা জেলার স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর, সহজলভ্য ও জনবান্ধব করতে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।








