Logo

মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাত, দুই যুবকের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
৬ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৪৪
মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাত, দুই যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় একটি ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জেলে আহত হয়েছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তুফানিয়া ও চরহেয়ারের মধ্যবর্তী বুড়াগৌরাঙ্গ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের হাবিব খাঁর ছেলে ইমন খাঁ (২২) এবং একই গ্রামের শহিদুল শিকদারের ছেলে শাকিব শিকদার (২৩)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন খাঁর মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারে পাঁচজন জেলে নদীতে মাছ ধরতে যান। বিকেল সাড়ে ৩টার দিকে নদীতে জাল ফেলছিলেন তারা। এ সময় হঠাৎ ট্রলারের ওপর বজ্রপাত হলে পাঁচ জেলেই আহত হন।

বিজ্ঞাপন

পরে গুরুতর আহত ইমন খাঁ ও শাকিব শিকদারকে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত অপর তিন জেলের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

রাঙ্গাবালী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইদুল প্যাদা দুই জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রাঙ্গাবালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আন নূরে জায়েদ বলেন, বজ্রপাতে দুই জেলের মৃত্যুর খবর তিনি শুনেছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD