Logo

নেত্রকোনায় হাওরে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
২৬ আগস্ট, ২০২৬, ১৩:০৬
নেত্রকোনায় হাওরে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরান্জন দাসের ছেলে। আহতরা হলেন—জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তারা সবাই পেশায় মৎস্যজীবী।

স্থানীয় সূত্রে জানা যায়, চারজন একটি নৌকায় করে মহিষাসুরা হাওরে মাছ ধরছিলেন। ভোররাতে হঠাৎ বজ্রপাত হলে রতন দাস ঘটনাস্থলেই মারা যান। এ সময় জয়সেন, হৃদয় ও দীননাথ আহত হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বজ্রপাতে আহতরা বর্তমানে কানে কম শুনতে পাচ্ছেন বলে জানা গেছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD