বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মর্মান্তি মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের পেছনের মাঠে কৃষিকাজ করার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন শৌলখালী গ্রামের মনিরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)। তারা আপন দুই ভাই। বুধবার দুপুরে তারা দুজন একসঙ্গে মাঠে কৃষিকাজ করছিলেন। কাজ করার সময় আকস্মিকভাবে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, খবর পেয়ে জেলা প্রশাসনকে অবহিত করে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাদের কিছু আর্থিক সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।








