Logo

অষ্টগ্রামে হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
অষ্টগ্রাম, কিশোরগঞ্জ
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৩৭
অষ্টগ্রামে হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
ছবি : এআই দিয়ে তৈরি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নিউটন দাস (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার্ (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিউটন দাস চন্ডিপুর গ্রামের শ্রীনন্দ দাস ও রেখা রানী দাসের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নিউটন দাস হাওরে ঘাস কাটতে যান। বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

নিউটন দাসের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে রেখে তার এমন মৃত্যুতে পরিবারটি গভীর শোকের পাশাপাশি অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় চন্ডিপুর এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD