Logo

ময়মনসিংহে চিংড়িতে জেলি মেশানো, ব্যবসায়ীকে জরিমানা

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৪৯
ময়মনসিংহে চিংড়িতে জেলি মেশানো, ব্যবসায়ীকে জরিমানা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬০ কেজি চিংড়ি জব্দ করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নগরীর আকুয়া বাইপাস এলাকার একটি মাছের আড়তে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চিংড়ি মাছে জেলি মেশানোর বিষয়টি শনাক্ত হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম।

ইউএনও মো. আরিফুল ইসলাম বলেন, চিংড়ি মাছে জেলি বা কোনো ধরনের ক্ষতিকর ও ভেজাল উপাদান মিশিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদা পারভিন খানমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD