Logo

ময়মনসিংহে বিশ্ব ফিজিওথেরাপি দিবসে র‍্যালি, কেক কাটা ও আলোচনা

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৩৯
ময়মনসিংহে বিশ্ব ফিজিওথেরাপি দিবসে র‍্যালি, কেক কাটা ও আলোচনা
ছবি: সংগৃহীত

হৃদরোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব তুলে ধরে ময়মনসিংহে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে কলেজ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ।

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রোকসানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক ইমরান আহমেদ।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সমন্বয়কারী ও ফিজিওথেরাপি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস জাহিদ, মানবসম্পদ বিভাগ ও হিসাব শাখার প্রধান মো. দিদার হোসেন।

এ ছাড়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ফিজিওথেরাপিস্ট এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা হৃদরোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ফিজিওথেরাপির ভূমিকা, শারীরিক সুস্থতা বজায় রাখা এবং নিয়মিত ব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD