সাপাহার থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন শাহীন রেজা

নওগাঁর সাপাহার থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন শাহীন রেজা। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে থানায় আয়োজিত সংক্ষিপ্ত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সদ্য বিদায়ী ওসি মিজানুর রহমান নবাগত ওসি শাহীন রেজার কাছে দায়িত্বভার বুঝিয়ে দেন।
বিজ্ঞাপন
দায়িত্ব গ্রহণের পর শাহীন রেজা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। সাপাহারে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
এ সময় বিদায়ী ওসি মিজানুর রহমান তাঁর দায়িত্বকালীন সময়ে সহযোগিতা করার জন্য থানার সদস্য ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি নবাগত ওসি শাহীন রেজার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
নতুন অফিসার ইনচার্জের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সাপাহার থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাগরিক সেবার কার্যক্রম আরও কার্যকর হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।








